Skip to main content

Posts

আরেকটা কলকাতা (Village Kolkata)

নন্দীগ্রামে মহাভোজ | A Grand feast in Nandigram

কদিন হলো নন্দীগ্রামে মন্দির-টন্দির বানা নোর পরিকল্পনার কথা কানে আসছে। এত জায়গা থাকতে হঠাৎ নন্দীগ্রামে রামচন্দ্রের মন্দির কেন ভাবি। বাল্মীকির রামায়ণে অবশ্য এক  নন্দীগ্রামের নাম আছে — ভরত শ্রী রামের পাদুকা সংগ্রহের পর যেখানে থেকে ১৪ বছর রাজ্য পরিচালনা করেছিলেন এবং সীতা উদ্ধারের পর রামচন্দ্র যেখানে এসে চুল-টুল কেটে পরিষ্কার হয়েছিলেন (আজ্ঞে হ্যাঁ, বাল্মীকির রামায়ণে লেখা আছে সে কথা) — কিন্তু সে জায়গা এই মেদিনীপুরে নয়, উত্তর প্রদেশের অযোধ্যার ১৫-২০  কিলোমিটার দক্ষিণে, তমসা নদীর তীরে। আশেপাশে অনেক মুনি-ঋষির আশ্রম-টাশ্রম ছিল। মনে রাখতে হবে, ঋষি বাল্মীকি — যাঁর কথা বলতে গিয়ে পরবর্তীকালের আরেক কবি লিখেছিলেন, 'কবি, তব মনোভূমি রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য তাহা' — তাঁরও আশ্রম ছিল  এর  ধারেকাছেই। সে যাই হোক, এই পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে মন্দির বানানোর পরিকল্পনার কথা কানে আসতে আর এক মন্দির উদ্বোধনের গল্প মনে  পড়ে  গেল।  সে এই নন্দীগ্রামেরই গল্প। শুনুন।  ----------------------- মার্চ মাস। নন্দীগ্রাম। যে ঘটনার জন্য সারা...

Latest posts